◼️মাসুদ রানা মিশু
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করতে নওগাঁ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মো: মামুনুর রহমান রিপনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. মো: ছালেক চৌধুরীর পক্ষ থেকে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় নজোয়ান মাঠ প্রাঙ্গণে শামীম রেজা চৌধুরী বাদশা সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনকে ফুলের মালা পরিয়ে বরণ করেন। পাশাপাশি নবনির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সঙ্গে দয়ালের মোড়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন নিয়ামতপুরের নেতৃবৃন্দ। এসময় উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শামীম রেজা চৌধুরী বাদশা বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে। নবনির্বাচিত নেতৃত্বের হাতে জেলা বিএনপি আরও শক্তিশালী হবে।”
নেতারা সরকারের দমন-পীড়নের নিন্দা জানিয়ে “স্বৈরাচার হটাও, গণতন্ত্র আনো”, “তারেক রহমানের নেতৃত্বে দেশ হবে মুক্ত” ইত্যাদি স্লোগানে সমাবেশ প্রকম্পিত করেন। তারা অঙ্গীকার করেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও দেশনেত্রীর মুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে শেষ রক্তবিন্দু পর্যন্ত রাজপথে থাকার।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার