
গতকাল ২২ মার্চ ২০২৪ খ্রিঃ, ০৯ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার বিকাল ০৫:৫৫ ঘটিকায় খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন দত্ত বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেন কেএমপি'র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়।
এ সময় কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন হাচান্, পিপিএম-সেবা; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সোনালী সেন, পিপিএম; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) জনাব ইমদাদুল হক; সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) জনাব আবুল বাশার; অফিসার ইনচার্জ দৌলতপুর থানা জনাব প্রবীর কুমার বিশ্বাস এবং কেসিসি ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার