Logo
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৮:০৯ পি.এম

নবনির্বাচিত সভাপতি আব্দুস সামি সাধারণ সম্পাদক মেহেদী হাসান টনি। কুষ্টিয়া জেলা শাখায় স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। অজুহাত নয়, অভিমান নয়, বরং শত্রুর বিপদেও রক্ত দিতে হয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পহেলা ফেব্রুয়ারি-২৫ ইং রোজ শনিবার স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জামশেদ আহমেদ এবং সিনিয়র পরিচালক মোঃ আঁকাশ চাঁদ এর স্বাক্ষরিতিতে কুষ্টিয়া জেলা শাখা সংগঠনের সভাপতি আব্দুস সামি, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান টনি ও মোঃ জামিল খাঁন’কে সাংগঠনিক সম্পাদক করে ১০৩ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৬ মাসের জন্য পূর্ণাঙ্গ ভাবে অনুমোদন দেওয়া দিয়েছেন। এবং উল্লেখিত এই কমিটি আগামী জুলাই মাস পর্যন্ত বহাল থাকবে। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া পরিবার সবার কাছে দো’য়া চেয়েছেন এবং পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করছেন এবং সবাইকে একসাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই এই সংগঠনটি। এটা সম্পূর্ণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন এখানে সেবার বিনিময়ে কোন রকম আর্থিক লেনদেন করা হয় না। দেশ ও জাতির কল্যাণের জন্য যেনো কাজ করে যেতে পারে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে পরিবারটি। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জামশেদ আহমেদ তিনি বলেন, যার যে দায়িত্ব সে সেই দায়িত্ব পরিপূর্ণ ভাবে পালন করার চেষ্টা করবেন। পদ বড় কিছু নয় তবে সংগঠন চালাতে হলে সংগঠনের একটা পরিচয়ের দরকার আছে। কাজ করা না করা সে তো মনের ব্যাপার। সবাই একসাথে সুন্দর ভাবে আরও বেশি বেশি কাজ করে আমাদের সংগঠনের সুনাম অর্জন করতে হবে। সবাই যেনো এক একজন সচেতন স্বেচ্ছাসেবী হয়ে কাজ করতে পারেন এমনটাই প্রত্যাশা করছেন। এছাড়াও সংগঠনের নিয়মের বাইরে কোনো কাজ করলে কিংবা সংগঠনের সুনাম নষ্ট করলে তার প্রতি সংগঠনে দায়িত্বে থাকা সদস্য ব্যবস্থা নিবে এমনকি প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে