আরিফুর রহমান–লক্ষ্মীপুর সদর
লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৫ উপলক্ষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ মোস্তফা হোসেন স্বাক্ষরিত তালিকা বৃহস্পতিবার(২৩ অক্টোবর) বিদ্যালয়ের প্রাঙ্গণে উন্মুক্ত করা হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক সূত্রে জানা যায়, ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় চন্দ্রগঞ্জ এলাকার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী সাধারণ শিক্ষক পদে মোহাম্মদ ইস্রাফীল ও মোঃ হারুন অর রশিদ প্রার্থী। সংরক্ষিত মহিলা শিক্ষক পদে ফাতেমা বেগম প্রার্থী। সাধারণ অভিভাবক পদে মোট নয়জন প্রার্থী থাকলেও সংরক্ষিত মহিলা অভিভাবক পদে আছমা বেগম ও তানিয়া আক্তার প্রার্থী হিসেবে তালিকাভুক্ত। দাতা সদস্য পদে মোঃ দেলোয়ার হোসেন প্রার্থী।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন। ভোটগ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
প্রার্থী তালিকার প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো, এবং বিদ্যালয় শাখার শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও প্রস্তুতি দৃশ্যমান।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার