বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুলা মিয়া নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন।
শুক্রবার(১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর থানাধীন ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে চারমাথা–রংপুর হাইওয়ে সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুলা মিয়া বগুড়া সদর থানার ১৫ নম্বর ওয়ার্ডের ঝোপগাড়ি বড় কুমিরা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম জব্বার মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দুলা মিয়া মোটরসাইকেলে চারমাথা এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে মহাসড়ক পার হওয়ার সময় চারমাথা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী মিনিবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পরপরই মিনিবাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার