মোঃ হারুন অর রশিদ,
বগুড়া জেলা প্রতিনিধি: বুধবার তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বগুড়ায় অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসক হোসনা আফরোজা শহীদ চান্দু ষ্টেডিয়াম সংলগ্ন মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী শাহনেওয়াজ, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাদ্দেক হোসেনসহ ক্রীড়া সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন। জেলার ১২টি উপজেলার বালক ও বালিকা দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ২৮ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার