Dhaka ১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

দুপচাঁচিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১৯১ সময় দেখুন

মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: ‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার’-এই প্রতিপাদ্যকে
সামনে রেখে দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের
আয়োজনে নানা অনুষ্ঠানসূচীর মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস
উদযাপিত হয়েছে। অনুষ্ঠানসূচীর মধ্য ছিল ওয়াকাথন, মুক্ত আড্ডা ও পুরস্কার
বিতরণ। এ উপলক্ষে গত ২জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ্ এর সভাপতিত্বে কল্যাণ রাষ্ট্র
গঠন বিষয়ের ওপর আলোকপাত করে মুক্ত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ
সম্পাদক আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন,
ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক কেএম বেলাল, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম,
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন দুপচাঁচিয়ার প্রতিনিধি আবু তালহা, নাজমুস
সাকিব নাঈম, হাবিবুল বাশার, তানিয়া ইসলাম প্রমুখ। পরে ৩টি
ক্যাটাগরিতে ওয়াকাথন প্রতিযোগিতায় বিজয়ী বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলন দুপচাঁচিয়ার প্রতিবন্ধী, নারী ও পুরুষদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান
করেন অতিথিবৃন্দ। শেষে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষ হতে উপজেলার ৪জন
প্রতিবন্ধীর মাঝে ৪টি হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার
জান্নাত আরা তিথি। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা, শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
দুপচাঁচিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

দুপচাঁচিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

আপডেটের সময়: ১১:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫