Dhaka ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে ইফতার মাহফিল বন্ধ করছে-খেলাফত মজলিস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ৪২৫ সময় দেখুন

মোঃ রেজাউল করিম: গত ১৫ই মাস রোজ শুক্রবার
৪র্থ রমজান খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল ও র্র্যালী বাহির হয়েছে।

খেলাফত মজলিসের
আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, সরকার প্রজ্ঞাপন দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ইফতার মাহফিল বন্ধের যে, নির্দেশনা দিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রমজানের আলোচনা সভা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রলীগ সন্ত্রাসীরা যে নির্মম নির্যাতন করেছে, রোজাদারের ওপর কোনো মুসলমানের সন্তান তা করতে পারে না। রোজাদারদের যারা কষ্ট দেয় তারা আল্লাহর মেহমানদেরই কষ্ট দেয়। আমরা সরকার ও সরকারদলীয় ছাত্র সংগঠনের এমন নির্মমতার তীব্র প্রতিবাদ জানাই।

তিনি বলেন, সরকার যত উন্নয়নের কথা বলুক না কেন,ততই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির এ উন্নয়ন জনগণ চায় না। সরকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেত না পেরে ইফতার মাহফিল নিয়ন্ত্রণ শুরু করেছে। সরকারকে এসব বন্ধ করতে হবে বলে এ সব মন্তব্য করেন।

আব্দুল বাছিত আজাদ আরও বলেন, ফিলিস্তিনের ওপর দীর্ঘ ৫ মাস ধরে চলমান ইসরাইলি বর্বরতা বন্ধে ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। মুসলিম বিশ্বের নেতাদের ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। এ ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারকে অবিলম্বে আন্তর্জাতিক অঙ্গনে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগরী খেলাফত মজলিস আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও মহানগরী দক্ষিণ ও উত্তরের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন ও মুফতি আজীজুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন প্রমুখ, এবং আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

এ বিক্ষোভ মিছিলটি সমাবেশের পর
পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে গিয়ে শেষ হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে ইফতার মাহফিল বন্ধ করছে-খেলাফত মজলিস

আপডেটের সময়: ১০:৪৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪