গত (১০ই নভেম্বর) শুক্রবার সকালে প্রতিদিনের ন্যায় জীবীকার তাগিদে আজকে ও তার নিজের সবুজ মিনি টমটমট নিয়ে বাড়ি থেকে বের হয় নিহত নুরুল আবছার।
মায়ের তথ্য সূত্রে জানা গেছে, নিহত নুরুল আবছার বিকাল ৪টার সময় মাকে কল দিয়ে বলে তিনি যাত্রী নিয়ে ইনানীর দিকে যাচ্ছে এবং আসতে রাত ৮টা হতে পারে। নিহতের মা জিজ্ঞেস করেন যাত্রী গুলো কারা?
এমন সময় নিহত নুরুল আবছার যাত্রী গুলো টোকাই বলার সাথে সাথে মোবাইল বন্ধ হয়ে যায়। রাত আটটায় বাড়ি ফেরার কথা থাকলে ও বাড়ি না ফেরায় অনেক খোঁজাখঁজি করার পর তার কোনো খবর মেলেনি।
১৩ই নভেম্বর সোমবার আছরের সময় কৃষকেরা ধান কাটতে গেলে শফির বিল নামক এলাকায় মেরিনড্রাইভ সড়কের পাশে ধানক্ষেতে নুরুল আবছারের অর্ধ গলিত মৃতদেহ দেখতে পায়।
দূর্বৃত্তরা নূরুল আবছার কে নির্মমভাবে হত্যা করে ধানক্ষেতে ফেলে চলে যায়।
কৃষকেরা লাশের সন্ধান পেয়ে ইনানী ফাঁড়ির পুলিশ কে তাৎক্ষণিক খবর দেয়।ইনানী ফাঁড়ির পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
নিহত নুরুল আবছার উখিয়া থানার ১নং জালিয়া পালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাদার বনিয়া এলাকার ফরিদ আলমের ছেলে ও বাছা মিয়ার নাতী অর্থাৎ বাছা মিয়ার মেয়ের সন্তান।
এলাকাবাসী এই নৃশংস হত্যাকান্ডের দ্রুত গ্রেফতার ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায়।
লুৎফুর রহমান কাজল 













