
◼️এ.এম. আইয়ুব–কক্সবাজার
আগামী অক্টোবরের মাঝামাঝি পর্যটন নগরী কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন বৃহস্পতিবার বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আন্তর্জাতিক টার্মিনাল ভবনের কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং অন্যান্য উন্নয়ন কাজও সমান্তরালভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে একটি ফ্লাইটের মাধ্যমে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু হবে, পরে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হবে। যাত্রীদের সুবিধার্থে আকর্ষণীয় মূল্যে টিকিট সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ সরকারের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ঘটনায় আশা করা হচ্ছে, আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজারের পর্যটন এবং বাণিজ্য ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
প্রতিবেদকের নাম 













