Dhaka ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

বগুড়ায় পল্লী চিকিৎসক গোলাম রাব্বানীকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪০১ সময় দেখুন

মোঃ হারুন অর রশিদ,বগুড়া প্রতিনিধি:ধারের পাওনা টাকা ফেরত চাওয়ায় বগুড়ার ধুনটে গোলাম রব্বানী (৩৫) নামে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত পল্লী চিকিৎসক বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু মধ্যপাড়া এলাকার ছাইফুল ইসলামের ছেলে গোলাম রব্বানী ।

নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ৬ মাস আগে রব্বানীর থেকে দেড় লাখ টাকা ধার নেন একই এলাকার খোরশেদ আলমের ছেলে মশিউর রহমান (২২)। ধারের টাকা পরিশোধ না করায় স্থানীয় মাতব্বরদের জানায় রব্বানী। এতে ক্ষিপ্ত হয় মশিউর। এরপর গত সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে রব্বানীকে ডেকে নিয়ে যায় মশিউর। তবে ধারের টাকা ফেরত না দিয়ে মশিউর সহ ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি রব্বানীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় বগুড়ার ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

বগুড়ায় পল্লী চিকিৎসক গোলাম রাব্বানীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেটের সময়: ০৮:৫৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪