Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

বগুড়ার কাহালুতে পিতার ছুরি আঘাতে শিশু কন্যা রাহীমনির মৃ্ত্যু-ঘাতক পিতা গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ৪৬১ সময় দেখুন

মোঃ হারুন অর রশিদ,কাহালু (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার কাহালুতে স্ত্রীকে লক্ষ্য করে স্বামীর ছুঁড়ে মারা চাকুর আঘাতে রাহীমনি নামের ৮ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল আনুমানিক ৮ টার দিকে কাহালু পৌর এলাকার ২ নং ওয়ার্ডে সাগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার ৫ ঘন্টার মাথায় ঘাতক পিতা আব্দুর রহিম (৪০)কে কাহালু থানা পুলিশ আটক করেছে। কাহালু- নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এ সার্কেল মোঃ ওমর আলী ঘটনা স্থল পরিদর্শন করেছেন৷ জানা গেছে, ঐদিন সকালে আব্দুর রহিম ও তাঁর স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে রহিম ক্ষীপ্ত হয়ে তাঁর স্ত্রী কে লক্ষ্য করে চাকু ছুঁড়ে মারে। এসময় তার কন্যা রাহীমনি দৌড়ে মায়ের কাছে আসলে ঐ চাকু রাহী মনির নিচ পেটে গিয়ে লাগে। এতে রাহিমনি গুরুত্বর জখম হয়। পরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রাহিমনিকে প্রতিবেশিরা কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই সকালে রাহিমনির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে। এঘটনার পর থেকে রাহিমনির পিতা আব্দুর রহিম পলাতক ছিলো। পুলিশ তাকে গ্রেফতার করতে জোর তৎপরতা চালায় এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১ টার দিকে কাহালু দরগাহাট সড়কে
পুরাতন কৃষি অফিসের পূর্বে একটি বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপন অবস্থায় আব্দুর রহিম কে পুলিশ আটক করে। কাহালু থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মোঃ আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

বগুড়ার কাহালুতে পিতার ছুরি আঘাতে শিশু কন্যা রাহীমনির মৃ্ত্যু-ঘাতক পিতা গ্রেফতার

আপডেটের সময়: ০৭:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪