
মোঃ মাসুদ রানা,ভ্রাম্যমাণ প্রতিনিধি: র্যাবের হাতে বগুড়ার অন্যতম শীর্ষ সন্ত্রাসী, ধর্ষণ ও হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী মোঃ মেহেদী হাসান শাওন (৩৫) গ্রেফতার।
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও ধর্ষণসহ একাধিক মামলার পলাতক আসামী মোঃ মেহেদী হাসান শাওন (৩৫), পিতা-মোঃ মোজাম্মেল হোসেন ওরফে মোয়াজ্জেম হোসেন, আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন হতে আত্মগোপনে ছিলো।
সর্বশেষে গত ২৩/১২/২০২৪ তারিখ রাত ০৩.৪০ ঘটিকায় র্যাব সদর দপ্তর (ইন্ট উইং) এর সহযোগিতায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার অভিযানে বগুড়া জেলার সদর থানাধীন মালগ্রাম এলাকা হতে আসামী মোঃ মেহেদী হাসান শাওন (৩৫),কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
প্রতিবেদকের নাম 













