Dhaka ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ভারতে ৩৫ বছরের পুরনো ভবন ধ’সে প্রা’ণ গেল ৬ জনের

সুজন চক্রবর্তী- ভারত সংবাদদাতা◾

বুধবার (২১ মে)ভারতের মহারাষ্ট্র রাজ্যের কল্যাণ (পূর্ব) এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ বছরের পুরনো ভবনটির মেরামতকাজ চলছিল। হঠাৎ করে ভবনের তৃতীয় তলার একটি স্ল্যাব ধসে পড়ে। এর পরপরই পুরো ভবনের একাংশ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দুর্ঘটনায় ৩ শিশুসহ ৬ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী ও থানে বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ জনকে বের করা হয়। তাঁদের মধ্যে ৬ জনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কল্যাণ ডোম্বিভলি মিউনিসিপাল কর্পোরেশনের (KDMC) কমিশনার অভিনব গোয়েল জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনো চলছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ভারতে ৩৫ বছরের পুরনো ভবন ধ’সে প্রা’ণ গেল ৬ জনের

আপডেটের সময়: ০৮:৪৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫