Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ জাল সহ আটক-২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ২৬৫ সময় দেখুন

মুহাম্মদ আরিফ,স্টাফ রিপোর্টার: ভোলায় ১০টি দোকান অভিযান চালিয়ে সর্বমোট ১০,৪০,০০০ মিটার কারেন্ট জাল, ২৫,০০০ মিটার চরঘেরা জল, ৪,০০০ মিটার দেহুন্দি জল,২৫০ পিস চায়না চাইজাল, ১৫০ চায়না দুয়ারি জাল। ও ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরে জনসম্মুখে জালও পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জাল ও পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৪০ লক্ষ ৯৫ হাজার টাকা।

নৌবাহিনী ভোলা কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুফতাদিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট ও শশীভূষণ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ অবৈধ জালের ব্যবসা করে আসছে বলে জানতে পারে নৌ বাহিনী। পরে মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র মৎস্য কর্মকর্তারা উপস্থিতিতে উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল, পলিথিন ও দুই ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ২ জন কে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

তিনি আরো বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান চলছে। কারেন্ট জাল ব্যবহারে মৎস্য সম্পদ ধ্বংস হয়। নদীতে মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ জাল সহ আটক-২

আপডেটের সময়: ১১:০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪