মোরেলগঞ্জ প্রতিনিধিঃমোরেলগঞ্জে ফেরি থেকে পানগুছি নদীতে পড়ে ৭০ বছরের এক বৃদ্ধার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত আনুমানিক ১০.৩০ মিনিটে মোরেলগঞ্জ ছোলমবাড়িয়া ফেরিঘাটে মোবাইলে ভিডিও কলে কথা বলার এক পর্যায় পা ফঁসকে ফজলুল হক (৭০) নামের এক বৃদ্ধা নদীতে পড়ে যায়।জানা গেছে,ফজলুল হক পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।
এ বিষয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ওয়ারহাউস ইন্সপেক্টর প্রবীর কুমার দেবনাথ বলেন,পানগুছি নদীতে নিখোঁজ ওই যাত্রীর সন্ধানে রাত থেকেই উদ্ধারকাজ চলমান রয়েছে।ডুবুরি টিমকে খবর দেয়া হয়েছে নৌকা নিয়ে তল্লাশি করছি,কিন্তু পাওয়া যাচ্ছে না।তবে না পাওয়া পর্যন্ত এখনও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছি।বিষয়টি ফায়ার সার্ভিসের খুলনা কন্ট্রোলকে জানানো হয়েছে।

আজ (শনিবার) সকালে একটি ডুবুরি দল মোরেলগঞ্জের পানগুছি নদীতে তল্লাশী চালাবে বলেও জানান তিনি।নিখোঁজ ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, তার শ্যালকের (শেলিম শেখের) বিয়ে উপলক্ষে বরযাত্রী যাবার পথে ফেরি পারাপারের সময় তার পিতা মোবাইল ফোনে কথা বলতে বলতে অসতর্কতাবশত বেরিয়ার পোস্টের বাইরে গেলে পা ফঁসকে নদীতে পড়ে যায়।তাৎক্ষণিক ভাবে সে(সেলিম শেখ) নদীতে ঝাঁপিয়ে পড়লেও তীব্র স্রোত থাকায় তার বাবাকে ধরতে সক্ষম হয়নি।
প্রতিবেদকের নাম 
















