
মােঃসাহের আলী,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস যথাযথ মর্যাদায় উৎযাপন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবির মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন। এর আগে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে কর্মসূচী শুরু করা হয়। পর রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার কাজী আনিসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, সাবেক ডিপুটি কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধা শাহার আলী, বীরমুক্তিযোদ্ধা খন্দকার শামছুল আলম, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ ও নিহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।আরো উপস্থিত ছিলেন রৌমারী উপজেলার বিএনপি’র কৃষক দলের সেক্রেটারি মােঃ আবুল হাসেম সরকার
প্রতিবেদকের নাম 













