Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

শার্শায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ : আহত-৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ৩২৬ সময় দেখুন

মোঃ জসিম উদ্দিন,যশোর সীমান্ত প্রতিনিধি: যশোরের শার্শায় দুই মোটরসাইকেলর সাথে সংঘর্ষে মাহাবুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আলমগীর হোসেন (৪৩) ও মিলন হোসেন (৪০) নামে অপর দু’জন আহত হয়েছেন।

সোমবার (১৮ মার্চ) বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোষ্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুবুর রহমান ঝিকরগাছা কলাগাছি গ্রামের নুর মোহাম্মাদের ছেলে। আহত আলমগীর হোসেন একই গ্রামের মৃত হারুনার রশিদের ও মিলন হোসেন আব্দুল মালেকের ছেলে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাহাবুব, আলমগীর ও মিলন ব্যবসায়ীক কাজে বেনাপোল যাচ্ছিল। পথিমধ্যে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোষ্টের সামনে পৌছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সামনে থাকা অপর একটি মোটরসাইকেলর সাথে ধাক্কা দেয়। এ সময় তারা তিনজন সড়কে ছিটকে পড়ে। মাথায় আঘাত পেয়ে মাহাবুর ঘটনাস্থলে মারা যায়। সাথে থাকা আলমগীর ও মিলন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন সেখানকার কর্মরত চিকিৎসক।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

শার্শায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ : আহত-৩

আপডেটের সময়: ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪