Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২১ মামলার ওয়ারেন্টভুক্ত ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেফতার সামান্য বৃষ্টিতেই পুকুর গাবরোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা যেই কলেজের ছাত্র, আজ সেই কলেজেরই অধ্যক্ষ দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন ড্যাব মহাসচিব ১১ বছর পর ঐতিহাসিক রায়: ধর্ষকের যাবজ্জীবন, সম্পত্তি বিক্রির নির্দেশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকসহ আটক দুই যুবকের কারাদণ্ড বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় ও নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা কাহালুতে পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু শেরেবাংলা নগরে ট্রাফিক নিয়ন্ত্রণে এআই ক্যামেরা চালু, স্বয়ংক্রিয়ভাবে হবে মামলা

শেরেবাংলা নগরে ট্রাফিক নিয়ন্ত্রণে এআই ক্যামেরা চালু, স্বয়ংক্রিয়ভাবে হবে মামলা

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার লেক রোডে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় ট্রাফিক মামলা ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় ট্রাফিক তেজগাঁও বিভাগ অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা। উদ্বোধনের পর তিনি এআই ক্যামেরার মূল নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোলরুম) পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ডিএমপি এখন সনাতন পদ্ধতির বদলে ডেটা-ড্রাইভেন ও এআই প্রযুক্তির সাহায্যে ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে।
তিনি আরও জানান, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সুনির্দিষ্ট ডাইভারসন দেওয়া এবং অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করার ফলে যানজট আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। চালকদের নির্দিষ্ট লেনে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মানার অভ্যস্ততা তৈরিতে এই প্রযুক্তি বড় ভূমিকা রাখছে।

নতুন এই প্রযুক্তির মাধ্যমে কোনো গাড়ি গতিসীমা লঙ্ঘন করলে, বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করলে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে কিংবা অবৈধ পার্কিং করলে ক্যামেরা তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে। এরপর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের মাধ্যমে সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ‘ই-প্রসিকিউশন’ বা মামলা রুজু করা হবে, যা গাড়ির মালিক বা চালক স্বচ্ছ প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে পারবেন। এর ফলে ট্রাফিক পুলিশ সদস্যদের সড়কে সশরীরে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ি থামানোর প্রয়োজন হবে না।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকাকেও এই স্বয়ংক্রিয় ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হবে। ঢাকাকে একটি সুশৃঙ্খল ও নিরাপদ স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে নগরবাসী, পরিবহন মালিক ও চালকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার আসফিকুজ্জামান আকতার, যুগ্ম পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

২১ মামলার ওয়ারেন্টভুক্ত ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেফতার

শেরেবাংলা নগরে ট্রাফিক নিয়ন্ত্রণে এআই ক্যামেরা চালু, স্বয়ংক্রিয়ভাবে হবে মামলা

আপডেটের সময়: ০২:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬