Dhaka ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি:আহত ১৫

মৌলভীবাজার (কমলগঞ্জ) সংবাদদাতা◾

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল সংলগ্ন ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের ফুলবাড়ি চা বাগান এলাকার বাঘড়াবাড়ি নামক স্থানে সংঘবদ্ধ এক ডাকাতদল শনিবার (৩১ মে) রাতে তাণ্ডব চালিয়েছে। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মুখোশধারী ১৫–২০ জনের একটি দল সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই ডাকাতির ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, টানা এক ঘণ্টা ধরে ডাকাতরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ত্রাস চালায়। তারা ২০–২৫টি সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপভ্যান আটকে যাত্রী ও চালকদের ওপর হামলা চালায়। বৃষ্টির মধ্যে ঘন অন্ধকারে চলা এই ডাকাতিতে নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল লুট করে নেয় ডাকাতরা।

ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫–২০ জন। তাদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল উপজেলার ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদসহ আরও অনেকে।

ভুক্তভোগী ওয়াজিদ মিয়া বলেন, “আমরা কমলগঞ্জ থেকে প্রাইভেট কারে শ্রীমঙ্গলে ফিরছিলাম। বাঘড়াবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ মুখোশধারী ডাকাতদল দা ও লাঠি হাতে আমাদের গাড়ি থামিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়।” একই অভিজ্ঞতার কথা বলেন অপু দাসও।

একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফুল ইসলাম জানান, “অস্ত্রের মুখে তারা আমার টাকা ও মোবাইল নিয়ে যায়। শুনেছি তারা আরও কয়েকজন মোটরসাইকেল আরোহীর কাছ থেকেও লুটপাট করেছে।”

আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুজ্জামান।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই ডাকাতদল স্থান ত্যাগ করে। পুলিশ সড়কে ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং আটকে পড়া যানবাহনগুলোকে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, “ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ টহল এবং সিসিটিভি স্থাপনের দাবি জানিয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি:আহত ১৫

আপডেটের সময়: ০৫:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫