Dhaka ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের জন্য স্বস্তিদায়ক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দীর্ঘদিনের সমালোচিত অনলাইন আবেদন পদ্ধতি বাতিল করে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সরাসরি উপস্থিতির মাধ্যমে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাংবাদিকদের কার্ড ইস্যুর নতুন এই প্রক্রিয়ার বিস্তারিত খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের আবেদন কার্যকর থাকবে। তবে যারা আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তারা সশরীরে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ করতে পারবেন।

এর আগে নির্বাচনী দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য অনলাইন আবেদন বাধ্যতামূলক করায় মাঠপর্যায়ের সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। আবেদন প্রক্রিয়ার জটিলতা, কারিগরি ত্রুটি এবং দীর্ঘসূত্রতায় অনেক সাংবাদিক সময়মতো কার্ড সংগ্রহ করতে পারছিলেন না। এতে নির্বাচনী সংবাদ সংগ্রহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

সাংবাদিক নেতারা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে একাধিকবার আলোচনা করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির ঘোষণাও আসে। সেই প্রেক্ষাপটেই অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়াল প্রক্রিয়ায় ফেরার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে মাঠে কর্মরত সাংবাদিকদের ভোগান্তি কমবে এবং নির্বাচন কাভারেজে পেশাগত দায়িত্ব পালনে আর কোনো বাধা থাকবে না। নির্বাচনকালীন সময়ে তথ্য সংগ্রহে সাংবাদিকদের ভূমিকা নির্বিঘ্ন রাখতে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড

আপডেটের সময়: ১০:৩৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬