মোঃ আশিক বাবু,জেলা বিশেষ প্রতিনিধি,লালমনিরহাট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা মহিষখোচা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বারঘড়িয়া গ্রামের গোলাম রব্বানীর বাড়িতে আনুমানিক ১২ ঘটিকায় আগুন লেগেছে। আগুনে তার স্ত্রী ও সন্তান আহত হয়। আগুনে তার চারটি ঘরপুড়ে ছাই হয়ে যায়। এতে সর্বস্বান্ত হন গোলাম রব্বানী। তার আদিতমারী সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের পরীক্ষার্থী মেয়ে রহিমার পরিক্ষার রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ড পুড়ে ছাই হয়ে গেছে। রহিমা রহিমা কিভাবে পরিক্ষা দিবে তা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। গোলাম রব্বানীর স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন ও তার ছেলে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। • তাদের ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র, বই, প্রয়োজনীয় কাগজ পত্র, নগদ টাকা, ধান-চাউল, কাপড়,মুরগী সহ প্রায় ৫/৬ লক্ষ টাকা ক্ষতি হয় বলে জানান তারা।
আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল
ইসলাম বলেন, মহিষখোচা ইউনিয়ন পরিষদের প্যানেল
চেয়ারম্যান বিষয়টি আমাকে অবগত করেছেন আপাতোত
শুকনাখাবার পাঠানো হয়েছে। পরবর্তীতে তাদের সরকারি
ভাবে আরোও সহযোগিতা করা হবে।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার