
মো: আবু বক্কর আতাউর,
জেলা বিশেষ প্রতিনিধি,লালমনিরহাট:আজ ১৫/১১/২০২৩ খ্রিঃ লালমনিরহাট জেলার আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই/মোঃ জহুরুল ইসলাম, এএসআই/মোঃ ফারুক হোসেন ও সঙ্গীয় নারী কং/৫৮৪ মোছাঃ শামীমা নাছরিন সহ আদিতমারী থানাধীন সারপুকুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলা নং- সিআর-০৪/২৩ সংক্রান্তে আসামী ১। নাদের আলী, পিতা মৃত অহিমুল্লাহ, ২। মোঃ হাশেম আলী, পিতা নাদের আলী, ৩। মোছাঃ হাজেরা বেগম, স্বামী মোঃ নাদের আলী, সর্ব সাং-সারপুকুর বালাটারী, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটগনকে গ্রেফতার পূর্বক অদ্য ১৫/১১/২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
গ্রেফতারকারী অফিসার- এসআই/মোঃ জহুরুল ইসলাম, এএসআই/মোঃ ফারুক হোসেন এবং সঙ্গীয় ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার