দেওয়ান ফাহিম হোসেন- গাইবান্ধা সদর◾
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার বছর বয়সী একটি শিশুকে ধ*র্ষ*নের অভিযোগে শাহাদাত হোসেন সাদ্দাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া শাহাদাত হোসেন সাদ্দাম উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা গ্রামের আফছার আলী ইদুর ছেলে। ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে জানা যায়, গত ৯ মে দুপুর ২টার দিকে শিশুটির মা শাক তুলতে বাইরে গেলে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একা পেয়ে মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালায়। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে।
পরদিন শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে সে এখন চিকিৎসাধীন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার