
মনিরুজ্জামান,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:গত কয়েক দিন লাগাতার তাপপ্রবাহে কারনে অতিষ্ঠ জনজীবন। প্রচন্ড তাপমাত্রা কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুপুরে রোদের খোলা আকাশের নিচে হাঁটলে গরম বাতাসে মুখমণ্ডল পুড়ে যাওয়ার উপক্রম হয়। সূর্য এতোটা প্রখর বাইরে বের হলে মনে হচ্ছে অগ্নিকাণ্ড। একটু প্রশান্তি ও শরীরকে সতেজ রাখার জন্য মানুষ ছুটছেন গাছের ছায়া,কিংবা পুকুর পাড়। এছারাও গরমের তীব্রতা সহ্য করতে না পেরে শিশুরা পুকুর কিংবা নদীর পানিতে পার করছে সময়। শুধু দিনের বেলাতেই নয়, রাতে ও একি রকম বিদ্যুৎ লোডশেডিং আর বৈদ্যুতিক পাখাও হার মেনেছে এই তিব্র গরমের কাছে। প্রখর গরম ও স্বাস্থ্য বিষযে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের সিনিয়র কনসালটেন্ট জানান, গরমে শরীর ঠান্ডা রাখার জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি অধিক মনোযোগী হতে হবে কারণ কিছু খাবার আছে যা আমাদের শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। বেশী গরমে শরীর থেকে প্রয়োজনীয় পানি ও লবণের অনেকটাই বের হয়ে যায়। অনেক সময় দেখা দেয় পানি শূন্যতা। এছাড়াও গরমে ডায়েরিয়া, হিটস্ট্রোক ইত্যাদি রোগ সমুহ হতে পারে। এসময় অতিরিক্ত মশলাদার খাবার, তৈলাক্ত খাবার পরিহার করে পুদিনা পাতা, তরমুজ, শসা, দই, পানি, শকাসবজি এ সমস্ত খাবার বেশী বেশী খেতে হবে।এমন পরিস্থিতিতে বেশি করে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও তরল খাদ্য গ্রহণের পরামর্শ দিয়েছেন এ-ই চিকিৎসক কর্মকর্তা।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার