মোঃ আরমান আলী,স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বিজয়ের ৫৩ বছর পূর্তি উপলক্ষে দেশীবাইকার ৫৩টি ইয়ামাহা বাইক নিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত একটি চ্যালেঞ্জিং বাইক রাইড সম্পন্ন করেছেন।
এই রাইডে সৈয়দপুর শহরের বাসিন্দা জাহিদ ও দিদানুর অংশগ্রহণ করেন।
জাহিদ ও দিদানুর দেশের উত্তরের কনকনে শীত থেকে শুরু করে ৭ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তেঁতুলিয়া ০ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন।
সারারাতের এবং সারাদিনের বিরতিহীন ২৮ ঘন্টার রাইডে ৯২৬ কিলোমিটার অতিক্রম করে তাহারা টেকনাফ ০ পয়েন্টে পৌঁছান। এটি বাংলাদেশের বিজয়ের আনন্দকে নতুনভাবে উদযাপনের একটি দৃষ্টান্ত।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার