আল আমিন–নরসিংদী◼️
নরসিংদীর মাধবদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার(৭ জুলাই) দুপুর ১২টার দিকে মাধবদীর গরুর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেন থানার উপ-পরিদর্শক মো. আল-আমিন।
গ্রেফতারকৃত যুবকের নাম রায়হান মিয়া ইমন। বয়স ২৫ বছর। তার পিতা আব্দুল মতিন। তিনি সদর উপজেলার ছোট মাধবদী এলাকার কোতোয়ালীরচর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, রায়হান মিয়া দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ রয়েছে। তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাধবদী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে এবং কেউ এসব অপরাধে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের প্রবণতা কমাতে আরও কঠোর নজরদারি ও অভিযান দরকার। তারা পুলিশ প্রশাসনের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার