বাদল আহমেদ,বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ: নবীগঞ্জ থানার একদল পুলিশ র্যাব ০৯ এর সহায়তায় অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জি,আর মামলার যাবজ্জীবণ সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী নুরুল ইসলাম নাহিদ কে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ভর বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। জিআর-২১২/১৮ (নবীঃ), নারী ও শিশু ১২০/১৯, ধারা-নারী ও শিশু নিঃ দমন আইন ২০০০ এর ৯(১) এর ০১টি যাবজ্জীবন গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার দিন দীঘলবাক ইউনিয়নের দাউদকান্দি গ্রামের মৃত ওয়াহাব উল্লাহ এর পুত্র নুরুল ইসলাম নাহিদ (৩৮), কে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর দিকনির্দেশনায় এস আই পিযুষ কান্ত দেবনাথ এর নেতৃত্বে একদল পুলিশ র্যাব ০৯ এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক যাবজ্জীবণ সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে যথাযথ পুলিশ প্রহরায় হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে!!
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার