⏹️ আল আমিন (নরসিংদী জেলা প্রতিনিধি)
মিনহাজুর রহমান শ্রাবন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে কু*পিয়ে জ*খম করেছে দু*র্বৃত্তরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হিসেবে ভূয়া জুলাইযোদ্ধা তালিকাভুক্তির প্রতিবাদ করায় তার ওপর হামলা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। জেলা মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইভা আলমের স্বামী এবং স্থানীয় ইউপি সচিব শাহ আলম ও তার পরিবার এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে পৌর শহরের বিলাসদি এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
আহত মিনহাজুর রহমান শ্রাবণ শহরের বাসাইল এলাকার মানিক মিয়ার ছেলে এবং নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।
অপরদিকে অভিযুক্তরা হলেন মহিলা লীগ নেত্রী ইভা আলমের স্বামী, সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব শাহ আলম, তার ভাই শাহেদ হোসেনসহ অন্তত ২০ জন। তারা
সকলেই আওয়ামী লীগের কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার