◼️জাকির হুসাইন–নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নে আখালিয়া ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মরহুম হাজী এ কে এম আনোয়ার হোসেন চেয়ারম্যান স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ।
রোববার (৩ আগষ্ট) ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় পাঁচরুখী কলেজ শাখা ছাত্রদল ও পুরিন্দা জিনিয়াস এফ.সি। জমজমাট এই খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়ী হয় পুরিন্দা জিনিয়াস এফ.সি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী থানা যুবদলের প্রতিষ্ঠাতা সদস্য, আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সভাপতি ই.এম. মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন (ভি.পি.)।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য ও মাধবদী থানা যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাহানউল্লাহ (শাহান) এবং মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুল্লাহ রাজিব।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ আইনুল হক, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবুল বাশার, মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হক মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হোসেন জিয়া ও কামরুল হাসান, যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমদ, নুরালাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রহমত উল্লাহ এবং মাধবদী থানা যুবদলের রতন মিয়া।
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও ছিল প্রতিনিধিত্ব। জবেদা ভূইয়া কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক শামসুজ্জামান এবং ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা প্রেমানন্দ দাস উপস্থিত ছিলেন।
আয়োজক আখালিয়া ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও লাল গোলাপ দিয়ে বরণ করা হয়। ক্লাবের সম্মানিত সভাপতি এসএম সোহেল রানা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং টুর্নামেন্টকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার