গত ১০ ই ডিসেম্বর এম টিভি ২৪ নিউজ সহ কয়েকটি অনলাইন পত্রিকায় উপজেলা মডেল কেয়ারটেকার মজিবুর রহমানের দূর্নীতি শিরোনামে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। যাহা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। তাই আমি উক্ত সংবাদের তীব্রবাদ করছি। কেবা কাহারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদকর্মীকে ভুল তথ্য দিয়ে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই উক্ত সংবাদটি প্রকাশ করা হয়েছে। একজন বিধবা নারী তার সতীত্ব রক্ষায় কাউকে বিবাহ করলে এটা তার ব্যক্তিগত বিষয়। মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা নিয়ম অনুযায়ী চলছে। এছাড়াও আমার পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ও উক্ত সংবাদে প্রকাশ করা হয়েছে। যাহা কোনক্রমেই কাম্য নয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসকল শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়। তাই অর্থ লেনদেন প্রশ্নই উঠে না। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ করছি।
বিনিত
মোঃ মজিবুর রহমান
উপজেলা মডেল কেয়ারটেকার
রৌমারী, কুড়িগ্রাম।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার