মোঃ হারুন অর রশিদ,
বগুড়া জেলা প্রতিনিধি: গত রবিবার দিবাগত রাত ২ টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তর (ইন্টঃ উইং) এর সহায়তায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার আভিযানিক দল বগুড়া নন্দীগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বগুড়া সদর থানা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বেআইনি জনতা দলবদ্ধ হইয়া গুরুতর জখম করত চাঞ্চল্যকর রানা পাইকাড়কে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান ও আসামী মোঃ মজিদ ফকির (৫৫), পিতা মৃতঃ মংলা ফকির, সাং-মালগ্রাম মধ্য পাড়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার