মোঃ হারুন অর রশিদ,
বগুড়া জেলা প্রতিনিধি: বুধবার সকাল ১১টায় বগুড়ার কাহালু উপজেলায় উপজেলা সভাকক্ষে "প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষমহীন বাংলাদেশ, আমাদের সবার" এই শ্লোগান সামনে নিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবসে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত অালোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রেবেকা সুলতানা, তথ্য অফিসার শাহারিয়া আলম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমান, কাহালু প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ কুতুবশাহাবউদ্দিন বাবু, বীরকেদার ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন । এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে বক্তারা অভিবাসী ও প্রবাসী জীবনের বিভিন্ন সমস্যা, সুখ, দুঃখ,আনন্দ, বেদনা, অভিজ্ঞতা তুলে ধরেন।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার