
এসএম নুরুল আমিন,
জেলা ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম:কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২১শে ডিসেম্বর ২০২৩ইং তারিখ বৃহস্পতিবার রাত্রি আনুমানিক ৮.৫০ ঘটিকার সময় ভূরুঙ্গামারী থানাধীন ০৪ নং পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার হইতে ডিপেরহাট গামী চাংরার মোড় তিন মাথা উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে নাগেশ্বরী থানার মাছুর খামার এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ আল মামুন বাবু (১৯)'কে ৫০ পিস ইয়াবা ও ০১ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার