◼️আল আমিন–নরসিংদী
নরসিংদীর শিবপুরে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে সারা দেশের গর্ব, শিবপুরের কৃতী সন্তান, সাবেক এলজিআরডি মন্ত্রী প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন শিবপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার বিএনপি নেতাকর্মী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা। তিনি বলেন, “আব্দুল মান্নান ভূঁইয়ার মরণোত্তর বহিষ্কার প্রত্যাহার করা হলে বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হবে। না করলে শিবপুরসহ সারা দেশে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি বাড়বে এবং দলীয় ঐক্যে ফাটল ধরতে পারে।
তিনি আরও বলেন, “তিনি শুধু শিবপুর নয়, দেশের জন্য একজন বলিষ্ঠ নেতা ছিলেন। তার অবদান অনস্বীকার্য। বিএনপির বৃহত্তর স্বার্থে এই বহিষ্কার প্রত্যাহার এখন সময়ের দাবি।
আলোচনায় অন্যান্য নেতারা বলেন, মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার আদর্শ ও ত্যাগ স্মরণ করে নতুন প্রজন্মকে দলীয় চেতনায় উজ্জীবিত করতে হবে। সেইসঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার ওপর জোর দেন বক্তারা।
দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এদিকে, মৃধার বক্তব্য ঘিরে শিবপুরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার