Dhaka ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

মৌলভীবাজার কমলগঞ্জে কৃষি উন্নয়নের পথে নতুন দিগন্ত: ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১৬৮ সময় দেখুন

এহিয়া আহমদ রাফি–কমলগঞ্জ(মৌলভীবাজার)◼️

মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষি মন্ত্রণালয়ের “পার্টনার” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হলো ‘ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’। সোমবার(৩০জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কংগ্রেসে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও পরিবেশগত স্থিতিশীলতা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজারের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন এবং পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, “এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং টেকসই কৃষি উন্নয়নের ভিত গড়ে তোলা।”

কংগ্রেসে আরও বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আশরাফুজ্জামান সাওন, কৃষক প্রতিনিধি আব্দুল মতিন, রঞ্জন সিংহ, সালাউদ্দিন শুভ, সৈয়দ নামজুল হাসান মিটু এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান ও উপজেলা সমবায় কর্মকর্তা ছালিক আহমদ ভূঁইয়া।

অনুষ্ঠানে শতাধিক কৃষক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এই ধরনের কংগ্রেস কৃষকদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তারা মাঠ পর্যায়ে কৃষির সমস্যা ও সম্ভাবনার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা ও কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান অংশগ্রহণকারীরা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

মৌলভীবাজার কমলগঞ্জে কৃষি উন্নয়নের পথে নতুন দিগন্ত: ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আপডেটের সময়: ১০:১৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫