◼️আসাদুর রহমান–খুলনা
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া অচিনা ডাংগা এলাকায় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেওয়া দুইজন ভুয়া ডিবিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা এলাকায় ঘোরাঘুরি করে সাধারণ মানুষের সাথে কথাবার্তার এক পর্যায়ে নিজেদের ডিবি পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার