মো: সাদমান সাকিব,
জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহতদের স্মৃতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
(আজ ২৭ শে নভেম্বর)উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে উপজেলার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের ফুল দিয়ে বরণ করে নেন। উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জনাব মো: মারুফ হোসেন, ভূমি সহকারী কমিশনার শারমিন আক্তার রিমা, উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা মো: আতাউল গনি ওসমানী, উল্লাপাড়া মডেল থানার তদন্ত কর্মকর্তা মো:নিয়ামুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি। বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা সেক্রেটারি শিক্ষাবিদ মো:খাইরুল ইসলাম,উপজেলা বিএনপি'র আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদস্য সচিব আজাদ হোসেন,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার জামায়াতের সেক্রেটারি মো: রাশিদুল ইসলাম শহিদ উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো: আব্দুল বারী, সদর ইউনিয়নের জামায়াতের সভাপতি মো: রেজাউল করিম, সহ অন্যান্য নেতা-কর্মী।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার