
মোঃ হারুন অর রশিদ,
বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার অন্তর্গত কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের গুলিয়ারপাড়া একটি শতভাগ শিক্ষিত গ্রাম। প্রতাপপুর পাকার মাথা হতে গুলিয়ারপাড়া ব্রিজ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাটির রাস্তা। এলজিইডি হতে যাহার আইডি নং- ১১০৫৪৫০২৯ এবং দৈর্ঘ্য ১.৩ কি:মি:। নিকটস্থ পাঁচপীর মাজার বাজার এবং সুনামধন্য আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয়ের সাথে সংয়োগ রয়েছে এই রাস্তাটির। এবং উপজেলা শহরের সাথে স্থাপনকারী এই রাস্তাটি জেলা শহর বগুড়ার সঙ্গে তথা এটিই একমাত্র রাস্তা যার উপর দিয়ে প্রতিদিন কৃষক, দিনমজুর, পথচারী সর্বপরি ছাত্র-ছাত্রী সহ হাজার হাজার লোক যাতায়াত করে। এই মাটির রাস্তাটি বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জরুরী সেবা জন্য এম্বুলেন্স বহন করাতে খুব কষ্ট ভোগ করতে হয় জরুরি রোগী সেবা থেকে বঞ্চিত হয় অনেক রোগী। এলাকা বাসী আকুলআবেদন অনতিবিলম্বে রাস্তাটি পাকা করণ করে এলাকার জনগণের দুর্দশা লাঘব করুন।
প্রতিবেদকের নাম 













