Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

বগুড়ায় নিখোঁজ শিশু মাহাদী হাসান এর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ২০১ সময় দেখুন

মোঃ হারুন অর রশিদ,
বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল আটটার দিকে শহরের চারমাথা ধমকপাড়া এলাকায় প্রতিবেশী ভাড়াটিয়ার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর ( তদন্ত) মঈন উদ্দীন।

নিহত শিশুর নাম মাহাদী হাসান। সাড়ে চার বছর বয়সী মাহাদী ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক নারীর নাম তাহমিনা খাতুন। তিনি শিবগঞ্জের জানগ্রাম এলাকার আনিস মন্ডলের স্ত্রী। তারা ধমকপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ কর্মকর্তা মঈন উদ্দীন বলেন, গত বৃহস্পতিবার বেলা ১১ টার পর থেকে নিখোঁজ ছিল শিশু মাহাদী । আজ সকালে ওই এলাকার স্থানীয় প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়ার বাড়িতে আটক নারীকে এক বস্তার পাশে পায়চারি করতে দেখে সন্দেহ হয়৷ এ সময় রতন ঘটনাটি এলাকাবাসীকে জানালে আটক ওই নারীর বাড়ি থেকে বস্তাবন্দি মাহাদীর লাশ উদ্ধার করা হয়৷

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পাশাপাশি একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ব্যাপারে লেখা আছে। আমাদের ধারণা, মুক্তিপণের জন্য শিশু মাহাদীকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

বগুড়ায় নিখোঁজ শিশু মাহাদী হাসান এর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ১০:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪