Dhaka ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

যুবদলের যুগ্ন আহবায়ক মাসুমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ১৮৯ সময় দেখুন

মোঃ শিহাব উদ্দিন টোকন,স্টাফ রিপোর্টার: নাটোর লালপুর উপজেলায় দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাসুমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি ভেল্লাবাড়িয়া বাজার প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাই নান্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, বিলমাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম হলুদ, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা গোলাম কিবরিয়া, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী আজগর।
এসময় বক্তারা যুবদলের নেতা মাসুমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং ২৪ ঘন্টার মধ্যে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মেম্বর, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান সুমন, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের নেতা মান্নাফ আলী প্রমুখ।
উল্লেখ্য, রবিবার (৮ ডিসেম্বর) যুবদল নেতা মাসুম তার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২ টার দিকে মাসুম ভেল্লাবাড়িয়া বাজারে আয়ান ট্রেডার্সে অবস্থান করছিলেন। এ সময় ১৫/১৬ জন সন্ত্রাসী হঠাৎ উপস্থিত হয়ে মাসুমকে পিস্তল ও চাকু তাক করে তার নিকট থেকে ২ লক্ষ্ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আরো ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে মারপিট করে। এ সময় স্থানীয়রা ঘটনা স্থলে উপস্থিত হলে তারা দ্রুত চাঁদা পরিশোধের দাবি করে ঘটনা স্থল ত্যাগ করে।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

যুবদলের যুগ্ন আহবায়ক মাসুমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ০৯:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪