Dhaka ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

লালমনিরহাটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ১৯৮ সময় দেখুন

লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালমনিরহাট শহরে বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের ওই পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দিনভর হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছাত্রলীগ নেতারা হলেন- হাতীবান্ধার সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিফুল খান বাবু, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা রুমন মিয়া ও শাকিল চোপড়া। পুলিশ সূত্র জানায়, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ নামে একটি অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

লালমনিরহাটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আপডেটের সময়: ০৫:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫