Dhaka ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

বিরল থানার এসআইয়ের বিরুদ্ধে টাকা-স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ১৫২ সময় দেখুন

মোঃজসিম,দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরল থানার এসআই স্বপন কুমারের বিরুদ্ধে নগদ ১ লাখ ৫ হাজার টাকাসহ স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গত বুধবার রাত পৌনে ১১টার দিকে এসআই স্বপন কুমার ওই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে আবু বক্কর সিদ্দিকের ছেলে নাঈম রানা (২৬) বলেন, বিরল থানার এসআই স্বপন কুমার (৪৬) ও দিনাজপুর কোতোয়ালি থানার খানপুর পূর্বডাঙ্গাপাড়ার মৃত আব্দুল গনির ছেলে প্রাইভেটকার ড্রাইভার তোফছের আলীসহ (৪০) অজ্ঞাতনামা আরও ২-৩ জন গত বুধবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে আমার ও আমার বাবার অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ করেন। সেই সময় আমার মা নাছিমা বেগম পরিচয় চাইলে তারা পুলিশ পরিচয় দেয় এবং আসামি ধরার জন্য এসআই স্বপন কুমার হ্যান্ডকাপ বাহির করে আমার বাড়ি সার্চ করবে মর্মে জানায়।
আমার মা আসামি নাই বলে অস্বীকার করলে এসআই স্বপন কুমার হাতে থাকা হ্যান্ডকাপ প্যান্টের পকেটে রেখে হাতে পিস্তল নিয়ে আমার মাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। তারা আমার বিছানার নিচে থাকা সরকারি পুকুর ইজারার জন্য রাখা নগদ ১ লাখ ৫ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে নিয়ে নেয়। এরপর  প্রাইভেটকার ড্রাইভার তোফছের আলী শোকেসের ড্রয়ারে থাকা প্লাস্টিকের বাক্সের ভিতরে আমার মায়ের গলার স্বর্ণের একটি চেইন, কানের দুল, হাতের বালা একজোড়া এবং মাথার টিকলি বের করে নিয়ে নেয়। আমার মা ডাক-চিৎকার করলে তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। সেই সময় আমার মা ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা চলে যান। যাওয়ার সময় আমার মাকে পিস্তল উঁচু করে হুমকি দিয়ে বলেন- এ বিষয়ে কাউকে জানালে তোদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফাঁসানো হবে।
অভিযুক্ত বিরল থানার এসআই স্বপন কুমারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাক্ষাতে কথা বলার কথা জানিয়ে ফোন কেটে দেন।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর মোবাইল ফোনে জানান, তাকে না জানিয়ে এসআই স্বপন কুমার ঘটনাস্থলে গেছেন। কোনো লিখিত অভিযোগ ছিল না। মৌখিক অভিযোগের ভিত্তিতে গিয়েছিল বলে জানান। এ ব্যাপারে বিরল থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

বিরল থানার এসআইয়ের বিরুদ্ধে টাকা-স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ

আপডেটের সময়: ০৬:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫