
আল-আমিন (নরসিংদী জেলা প্রতিনিধি)
নরসিংদীর শিবপুর উপজেলার বৈলাবো গ্রামে মাদকাসক্ত ছেলে নিজের মাকে খু*ন করেছে। শনিবার ভোরে মাদকাসক্ত ছেলে নিজ হাতে মাকে খু*ন করে। এঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় বৈলাবো গ্রামের মৃত নুরুল ইসলাম,মাষ্টারের ছেলে জাবের (৩০) দীর্ঘদিন যাবত মাদকাসক্ত হওয়ায় রিহ্যাবে ছিল। আজ ৩ দিন যাবৎ সে একটি রুমে আটক ছিল। ভোরে অনেক কাকুতি মিনতি করে সে তার মাকে দরজা খুলে দিতে বলে। একপর্যায়ে ছেলের কান্নাকাটিতে মা শামসুন্নাহার (৭০) দরজা খুলে দিতেই মায়ের চুলের মুঠি ধরে ধরে দরজার হেজবুলে মাথা ঠুকিয়ে ও মায়ের হাত মুচড়িয়ে ভেঙ্গে হ*ত্যা করে মায়ের লা*শ ফেলে পালিয়ে যায়। এঘটনায় ভিকটিমের অপর ছেলে লন্ডন প্রবাসী, ছেলে মো. খলিল উল্লাহ্ বাদী হয়ে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শিবপুর থানা মামলা নং-০৩ ছেলে জাবেরের হাতে মায়ের মৃত্যুতে শিবপুরের সাধারণ মানুষ গভীর শোক ও নিন্দা প্রকাশ করেন। শিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন বলেন আমরা আসামি জাবেরকে হত্যার দায়ে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।
প্রতিবেদকের নাম 













