Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

জাহাঙ্গীর আলম- সুনামগঞ্জ:◾

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সেলিম মিয়া (৩০)। তিনি মির্জাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জান যায়, প্রতিদিনের মতো রবিবার ভোরেও সেলিম মিয়া বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বজ্রপাতের শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় পান। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, “সকাল সাড়ে ৫টার দিকে বজ্রাঘাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয় জনপ্রতিনিধিরাও নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, বর্ষার শুরুতে এমন বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় সচেতনতা ও পূর্বসতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

আপডেটের সময়: ০৫:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫