Dhaka ১১:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

print news

লিটন সরকার-রৌমারী(কুড়িগ্রাম)◼️

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চর নতুন বন্দর গ্রামে অভিযান চালিয়ে ২২ হাজার ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি রফিকুল ইসলাম (৪২), ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আনোয়ার হোসেন একজন সাবেক সেনা সদস্য।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর নতুন বন্দর এলাকায় রফিকুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।

পুলিশের এ সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে রৌমারী থানা পুলিশ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেটের সময়: ০৪:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫