Dhaka ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দিনাজপুরের বিরলে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

print news

মোঃ জসিম–দিনাজপুর জেলা◼️

দিনাজপুরের বিরলে মাদক সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ডসহ বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে দণ্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় অভিযুক্তদের বিচার করে এই আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বিরল পৌর শহরের হঠাৎপাড়া গ্রামের মোঃ আয়নাল হোসেনের ছেলে মোঃ জনি (২১), যাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরজন উপজেলার ৫নং বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের মোঃ বাবুর ছেলে মোঃ শিবলু (২১), তাকেও ১০০ টাকা জরিমানা ও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের মতে, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন তৎপরতা এলাকায় সচেতনতা তৈরি করবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দিনাজপুরের বিরলে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

আপডেটের সময়: ০৮:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫