Dhaka ১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

শ্বশুরের হাতে অস্ত্র, শাশুড়ির ঝাঁপিতে গাঁজা! সেনাবাহিনীর অভিযানে আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ২০১ সময় দেখুন
print news

মোঃ মাসুদ রানা–স্টাফ রিপোর্টার◼️

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে আলোচিত তুফান সরকারের শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১১টি দেশীয় অস্ত্র, মাদক এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে সেনা সদস্যরা।

বুধবার (৯ জুলাই) সকালে সেউজগাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে বগুড়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বাধীন টহল দল।

গ্রেফতারকৃতরা হলেন—চক সূত্রাপুর জহুরুল পাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে মোঃ ফেরদৌস (৪৫),সেউজগাড়ী পালপাড়া এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে আলম আকন্দ (৪৫),চক সূত্রাপুরের সিরাজ শেখের ছেলে মোঃ শাওন শেখ (২৭),আলম আকন্দের স্ত্রী মোছাঃ তাসলিমা বেগম (৩৭),ও মেয়ে আইরিন আক্তার সোনালী।

আলম আকন্দ ও মোছাঃ তাসলিমা বেগম বগুড়ার আলোচিত নারী নির্যাতন মামলার আসামি তুফান সরকারের শ্বশুর-শাশুড়ি হিসেবে পরিচিত।

অভিযান চলাকালে সেনাবাহিনী সদস্যরা তাদের কাছ থেকে ১১টি দেশীয় অস্ত্র, একটি বার্মিজ চাকু, ১৫ বোতল ফেনসিডিল, ২০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম এবং বিপুল পরিমাণ খালি ফেনসিডিল বোতল উদ্ধার করে।

ক্যাপ্টেন মোঃ সাজ্জাদ রায়হান আকাশ জানান, “অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও অস্ত্র নির্মূলে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন অভিযান আরও জোরদার হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

শ্বশুরের হাতে অস্ত্র, শাশুড়ির ঝাঁপিতে গাঁজা! সেনাবাহিনীর অভিযানে আটক

আপডেটের সময়: ০৪:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫