Dhaka ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মিডফোর্ডে সোহাগ হত্যা: মেহেরপুরে সর্বস্তরের মানুষের মানববন্ধন

print news

মোহাম্মদ সান–মেহেরপুর জেলা◼️

রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে ‘মেহেরপুরের সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি শুধু একটি পরিবারের শোক নয়, বরং দেশের প্রতিটি ব্যবসায়ীর জন্য এক ধরনের হুমকি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তারা আরও বলেন, সোহাগ হত্যার মাধ্যমে সন্ত্রাসীরা রাষ্ট্র ও বিচারব্যবস্থার ওপর সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এ ঘটনা নিছক একটি খুন নয়, এটি রাষ্ট্রীয় শৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্ন।

সমাবেশে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল- “সোহাগ হত্যার বিচার চাই”, “চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াও”, “ব্যবসায়ী হত্যার রাজনীতি বন্ধ করো”-ইত্যাদি স্লোগান।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মিডফোর্ডে সোহাগ হত্যা: মেহেরপুরে সর্বস্তরের মানুষের মানববন্ধন

আপডেটের সময়: ০৮:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫