
মোস্তফা মিয়া–নরসিংদী সদর◼️
নরসিংদী জেলা পুলিশের ধারাবাহিক ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৩০ জন নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে মাদকবিরোধী বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে ৯ কেজি গাঁজা।
জানা গেছে, বেলাব থানা পুলিশের একটি চৌকস দল মরিচাকান্দি এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ মোছা: রুবিয়া আক্তার (২৫) কে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রুবিয়ার বিরুদ্ধে এর আগেও চারটির অধিক মামলা বিচারাধীন রয়েছে।
অপরদিকে, রায়পুরা থানা পুলিশের অভিযানে আরও ১ কেজি গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়।
জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নরসিংদী জেলাকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
প্রতিবেদকের নাম 










